বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫

পিয়ালি বসু ঃ অনিঃশেষভাবে গুঞ্জরিত সন্ধে


পিয়ালি বসু ঃ

অনিঃশেষভাবে গুঞ্জরিত সন্ধে 
একটু আগেই বৃষ্টি হয়ে গেছে
উষ্ণ শরীর জুড়ে ভেজা ভেজা আর্দ্রতা 
Excuse me.. I wanna kiss the sky
শেষ হয়ে গেছে যা বিশ বছর আগে
তাকে কেনই বা আবার ...
... স্নায়ুর গভীর থেকে গভীরতর চিন্তনে 
তবুও মধুর স্পর্শ সুখ
আত্মপ্রত্যয় , বিশ্বাস আর তীব্র ভালবাসার চাবিকাঠি ছুঁইয়ে
Lets kiss the sky..baby

শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪

আলোর মালাতে আজ সেজেছে সহর ,

ত্রিভুবন জিৎ  মুখার্জী ।

আলোর মালাতে আজ সেজেছে সহর , 
চোখ ধাঁদিয়ে যায় ... দেখে তার বহর । 
দীপের আলোর শিখা জ্বলছে চারিদিকে , 
মনের অন্ধকার ... নেই কোনদিকে । 
ঘরে ঘরে রোশনাই দেখি তার বহর , 
কোলকাতা কোলকাতা আমার সে শহর ।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,




       
এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,
এক সত্য চাপাতে আরেক মিথ্যা বলে ,
মিথ্যার জঞ্জালে পূর্ণ , মানুষের প্রতীক ! 
কোন মানুষ এরা ? এরা মায়ের প্রতীক ?
না মা’ ,না মাটি , না মানুষ ! তবে এরা কি ?
সেটাই ত প্রশ্ন ! বল তোমরা এরা কি ?


এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা , ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩




এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা 
,
ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩

এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা ,

নির্বাক ছিলে তুমি মুখে ছিলনা কোন কথা !

নিথর পৃথিবীতে দাঁড়িয়ে ছিলাম দুজনে ,

স্মৃতিগুলো মনে করে কাছে এলাম দুজনে ,

হাতে হাত রেখে কত কথাই ছিল আমাদের ,

হাঁসি খুশিতে ভরেছিল কত সুখ- ই- না ছিল আমাদের !! 

সময়ের তালে কেটে-গেল আমাদের সেই সুখের দিন , 

পরস্পরকে ছেড়ে-গেলাম ফিরে তাকাইনি কোনদিন ,

তবুও খুঁজতাম পরস্পরকে মনে মনে প্রতিদিন । 

আজ সেই দেখা ...! আন্দোলিত করে দুজনকে , 

তাই ছুটে এসেছি , জড়িয়ে ধরেছি একে অপরকে ।।

গান গেয়ে যায় আপন মনে / ত্রিভুবন জিৎ মুখার্জী / ২৯.০৮.২০১৪






        
গান গেয়ে যায় আপন মনে 

ত্রিভুবন জিৎ মুখার্জী / ২৯.০৮.২০১৪


গান গেয়ে যায় আপন মনে 

গান গায় পাখি বনে বনে 

সুর ছুঁয়ে যায় প্রাণে প্রাণে

পূর্ণ হৃদয় পূর্ণ প্রাণে
নেই তার কোন ঠোঁটে ভাষা 
হৃদয়ে আছে ভালোবাসা
গান গেয়ে যায় ডালে ডালে
নাচে সবাই তার ই তালে
সুরে সুরে পূর্ণ করে 
হৃদয় খুলে গান করে
নেই তার যে কোন বাধা 
গান গেয়ে গেয়ে হল সন্ধ্যা
অদূর হতে সুদূর পানে
সুর ছুঁয়ে যায় প্রাণে প্রাণে
আজ সেই পাখি নেই যে নীড়ে 
সবার মন তাই যে কাঁদে

সকালের চা / ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৮।১২।২০১৪



       

সকালের চা / ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৮।১২।২০১৪ 

ভরা পেয়ালায় তৃপ্ত মনে শেষ চুমুকেই মহা শূন্যতা


ধূমায়িত উষ্ণ শিহরন ক্ষণে মনের কাটায় বিষণ্ণতা।

 
উদ্বুদ্ধ হলাম খানিক ক্ষণে কাটিয়ে দিলাম নীরবতা,


যত আলস্য নেই অবশ্য সকালের এই স্তব্ধতা।


এক পেয়ালা চা অবশ্য পুলক অনুভবের পূর্ণতা,



এর অন্যথা জীবন ব্যর্থ নেই তাতে কোন পূর্ণতা।

'মা' ত্রিভুবনজিৎ মুখার্জী / ১৩.০৫.২০১২ / সকাল ৯.৩০



 


  ' 

 'মা'  ত্রিভুবনজিৎ মুখার্জী / ১৩.০৫.২০১২ / সকাল ৯.৩০ 

এক বৃষ্টি ভেজা সকালে 
ইন্দ্রধনুকে চেয়েছিলাম কত
রং বেরং জীবনকে
রঙিন করার জন্যে
ফাগুনের সন্ধ্যাতে
ফুলকে অনুরোধ করলাম
আকাশে বাতাসে
সুগন্ধ ছড়ানর জন্যে ।
নিরস জীবনকে
হাঁসি ঠাট্টা মিষ্টি ভরা মুখে
জীবন কে উপভোগ করার জন্যে ।
হাত পেতে চেয়েছিলাম 'চাঁদ' কে
জ্যোৎস্না থেকে অঞ্জলি ভোরে
আমার মায়ের স্নেহের পরশে
অকুণ্ঠ ভালবাসার জন্যে ।
সাগর তীরে অন্যমনস্ক
ভাবে ছুটে ছিলাম
ঢেউকে ছোঁয়ার
মিথ্যা অভিলাষের জন্যে ।
সমুদ্রের গুরু গম্ভীর সঙ্গীতের
তালে মূর্ছিত হলাম
কিছুক্ষণের জন্যে ।
বিভোর হয়ে শুনছিলাম
ঢেউগুলো মাথা ঠুকে
আর্তনাদ করছিল
কিছু বলার জন্যে ।
জানিনা কখন যে
হারিয়ে ছিলাম দিগ্বলয়ের 
প্রান্তে নির্বাক হয়ে
বোধ হয় কারুর জন্যে ।
হঠাৎ চমকে উঠি
কে ? বলে কপালে হাত দিয়ে !
এইত আমি আছি
তোদেরি কাছে
আমি তোদেরি ‘মা’
বেঁচে আছি তোদেরি জন্যে ।
ত্রিভুবনজিৎ মুখার্জী / ১৩.০৫.২০১২ / সকাল ৯.৩০
·