বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫

চুমুর গান / অলভ্য ঘোষ /



 চুমুর গান

অলভ্য ঘোষ

যদি চুমাচুমিতেই মানব শৃঙ্খল গড়ে গড়ুক ।
দিক হারা যুবা প্রতিবাদে আজ প্রেমিকার বুকে মরুক ।
গণতন্ত্রের ষড়যন্ত্রে বাড়ছে হামলা তন্ত্র ।
যন্ত্রর মন্ত্রর বলে মানব হয়েছে যন্ত্র ।
প্রকাশ্যে যে দেশে খাওয়া চলে ঘুস ।
চুমু খেলে জাত যায়-নাকি; ধুস !

যদি চুমা চুমোতেই তারণ্য জাগে জেগে বিদ্রোহ প্রতিরোধ ।
শালীনতা খুচবে যেজোন অতীব অবোধ ।
প্রতি জন্মোই নগ্ন পোশাকে ফ্রয়েডিয় সৌন্দর্য !
নাকসিটকিয়ে রোখা যায়নাকো যৌবন বীরবীর্য ।

কামসূত্রের ভারতবর্ষে আন্দোলনেও কামের কামর ।
ফ্রেঞ্চ কিস্ খেয়ে যাদবপুর আজ খাজুরাহের হোকনা দোসর ।
ছিঁড়ুক যত ওষ্ঠ যুগল বৈষম্যের উওর মেঙ্গে ।
তোমার প্রতিবাদ ও বন্ধু হয়ে চলুক তোমার ঢংয়ে!

তবু ভুলে যেয়না যত্র তত্র বিভ্রান্তিরও ছড়াছড়ি ।
জ্বলে ওঠা আঁচ নিভতে যেন হয়না প্রেমের বাড়াবাড়ি ।
চুমা চুমা দে হিন্দি ছবি স্থূল কছু চেয়না ।
মনে রেখ ভায়া শুধু চুমু খেয়ে মানবের পেট ভরে না ।
বার্ন দ্য ব্রা , কিমেন অথবা ফ্রি দ্য নিপন হোক ভাল ।
সিপাহী তেলেঙ্গানার মশালো তোমার এ পথ করুক আলো ।

ভুলে যেয়োনা চোখরাঙ্গানী বঞ্চিত দেশ বঞ্চিত শতকোটি ।
চুম্বনে তুমি ভরো না অধর ছুঁয়ে দাও দেখি অধরার গতি ।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫

পিয়ালি বসু ঃ অনিঃশেষভাবে গুঞ্জরিত সন্ধে


পিয়ালি বসু ঃ

অনিঃশেষভাবে গুঞ্জরিত সন্ধে 
একটু আগেই বৃষ্টি হয়ে গেছে
উষ্ণ শরীর জুড়ে ভেজা ভেজা আর্দ্রতা 
Excuse me.. I wanna kiss the sky
শেষ হয়ে গেছে যা বিশ বছর আগে
তাকে কেনই বা আবার ...
... স্নায়ুর গভীর থেকে গভীরতর চিন্তনে 
তবুও মধুর স্পর্শ সুখ
আত্মপ্রত্যয় , বিশ্বাস আর তীব্র ভালবাসার চাবিকাঠি ছুঁইয়ে
Lets kiss the sky..baby

শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪

আলোর মালাতে আজ সেজেছে সহর ,

ত্রিভুবন জিৎ  মুখার্জী ।

আলোর মালাতে আজ সেজেছে সহর , 
চোখ ধাঁদিয়ে যায় ... দেখে তার বহর । 
দীপের আলোর শিখা জ্বলছে চারিদিকে , 
মনের অন্ধকার ... নেই কোনদিকে । 
ঘরে ঘরে রোশনাই দেখি তার বহর , 
কোলকাতা কোলকাতা আমার সে শহর ।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,




       
এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,
এক সত্য চাপাতে আরেক মিথ্যা বলে ,
মিথ্যার জঞ্জালে পূর্ণ , মানুষের প্রতীক ! 
কোন মানুষ এরা ? এরা মায়ের প্রতীক ?
না মা’ ,না মাটি , না মানুষ ! তবে এরা কি ?
সেটাই ত প্রশ্ন ! বল তোমরা এরা কি ?


এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা , ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩




এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা 
,
ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩

এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা ,

নির্বাক ছিলে তুমি মুখে ছিলনা কোন কথা !

নিথর পৃথিবীতে দাঁড়িয়ে ছিলাম দুজনে ,

স্মৃতিগুলো মনে করে কাছে এলাম দুজনে ,

হাতে হাত রেখে কত কথাই ছিল আমাদের ,

হাঁসি খুশিতে ভরেছিল কত সুখ- ই- না ছিল আমাদের !! 

সময়ের তালে কেটে-গেল আমাদের সেই সুখের দিন , 

পরস্পরকে ছেড়ে-গেলাম ফিরে তাকাইনি কোনদিন ,

তবুও খুঁজতাম পরস্পরকে মনে মনে প্রতিদিন । 

আজ সেই দেখা ...! আন্দোলিত করে দুজনকে , 

তাই ছুটে এসেছি , জড়িয়ে ধরেছি একে অপরকে ।।

গান গেয়ে যায় আপন মনে / ত্রিভুবন জিৎ মুখার্জী / ২৯.০৮.২০১৪






        
গান গেয়ে যায় আপন মনে 

ত্রিভুবন জিৎ মুখার্জী / ২৯.০৮.২০১৪


গান গেয়ে যায় আপন মনে 

গান গায় পাখি বনে বনে 

সুর ছুঁয়ে যায় প্রাণে প্রাণে

পূর্ণ হৃদয় পূর্ণ প্রাণে
নেই তার কোন ঠোঁটে ভাষা 
হৃদয়ে আছে ভালোবাসা
গান গেয়ে যায় ডালে ডালে
নাচে সবাই তার ই তালে
সুরে সুরে পূর্ণ করে 
হৃদয় খুলে গান করে
নেই তার যে কোন বাধা 
গান গেয়ে গেয়ে হল সন্ধ্যা
অদূর হতে সুদূর পানে
সুর ছুঁয়ে যায় প্রাণে প্রাণে
আজ সেই পাখি নেই যে নীড়ে 
সবার মন তাই যে কাঁদে

সকালের চা / ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৮।১২।২০১৪



       

সকালের চা / ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৮।১২।২০১৪ 

ভরা পেয়ালায় তৃপ্ত মনে শেষ চুমুকেই মহা শূন্যতা


ধূমায়িত উষ্ণ শিহরন ক্ষণে মনের কাটায় বিষণ্ণতা।

 
উদ্বুদ্ধ হলাম খানিক ক্ষণে কাটিয়ে দিলাম নীরবতা,


যত আলস্য নেই অবশ্য সকালের এই স্তব্ধতা।


এক পেয়ালা চা অবশ্য পুলক অনুভবের পূর্ণতা,



এর অন্যথা জীবন ব্যর্থ নেই তাতে কোন পূর্ণতা।